সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

আইনমন্ত্রী : সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন। আমি পাবলিক প্রসিকিউশনকে বলেছি-মামলার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বাসায় প্রেসক্লাবের প্রতিনিধি দল আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এটা দুঃখজনক ঘটনা। বিষয়টি সহজেই সমাধান যেত। আমার উদ্যোগে রিমান্ড বাতিল ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়নি। রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন। তার মামলাটি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন প্রেসক্লাবের প্রতিনিধি দল। এ সময় রোজিনা ইসলামের মুক্তি ও দোষীদের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়।

একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে সচিবালয় থেকে তাকে শাহবাগ থানায় আনা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়। মঙ্গলবার ওই মামলায় তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাবিধি অনুযায়ী রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ারও আদেশ দেন আদালত। পরে রোজিনাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন আবেদনের শুনানি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com