রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’ সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। তবে জরুরি সেবা বিদ্যুৎ সঞ্চালন চালু রাখা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেন।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- মহারাজপুর সাবজোনাল অফিসের প্রকৌশলী আমিনুল রসুল, বিলিং সহকারী শারমীন আখতার, মিটার রিডার একরামুল ইসলাম, ল্যাইনম্যান সাজ্জাদ হোসেনসহ অন্যরা।
কর্মসূচি থেকে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর চাকরি অবিলম্বে স্থায়ীকরণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন সকাল ৯টা থেকে রাত ৮ বা ৯টা পর্যন্ত কাজ করতে হয়। অথচ সামান্য বেতন দেয়া হয়। এতে সংসার চালানো দায় হয়ে পড়েছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com