বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের কলেজমুখী করার উদ্যোগ নবাবগঞ্জ সরকারি কলেজের চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আজ জানা যাবে সোমবার বাস-ট্রেন চলবে কি না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৮২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতির অবনতি হলে সরকার ১৮ দফা বিশেষ বিধি-নিষেধ ঘোষণা করে। এর আওতায় গত ৫ এপ্রিল থেকে রোববার (১১ এপ্রিল) পর্যন্ত নানা নিষেধাজ্ঞা জারি করে সরকার। পরে এসব নিষেধাজ্ঞায় বেশ কিছু পরিবর্তনও আসে। এর মধ্যে গণপরিবহন অন্যতম।

সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলাচলের অনুমতি দেওয়া হলেও সারা দেশে যাত্রীবাহী বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আসছে।

এই বিধি-নিষেধের আওতায় গত বছরের মতো জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, কলকারখানা, পরিবহন বন্ধ রাখার ঘোষণা আসছে। কিন্তু সরকারের জারি করা আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে রোববার। ১৪ এপ্রিলের আগে মাঝখানে আরো দুদিন সোমবার ও মঙ্গলবার। প্রশ্ন দেখা দিয়েছে এই দুদিন বাস-ট্রেন চলবে কি না। তবে রোববার নতুন করে প্রজ্ঞাপন জারি হলে সবকিছু পরিষ্কার হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী বলেন, ‘বিষয়টি নিয়ে রোববার মিটিংয়ে চূড়ান্ত আলোচনা হবে। আর আমরাও নতুন প্রজ্ঞাপন এবং দিকনির্দেশনার অপেক্ষায় আছি। সরকারের সিদ্ধান্তের বাইরে এখনই কিছু বলা যাচ্ছে না।’

এদিকে, আগামীকাল সোমবার (১২ এপ্রিল) ও পরের দিন মঙ্গলবার (১৩ এপ্রিল) বাস চলাচল করবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কেউ কিছু জানেন না। নতুন করে নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত পরিষ্কার নয় এই দুদিন আন্ত জেলা বাস চলবে কি না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘রোববার (আজ) থেকে কী হবে আমরা এখনো জানি না। নিষেধাজ্ঞা না আসলে আমরা ১২ ও ১৩ এপ্রিল বাস চালাতে চাই। এ নিয়ে বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছে। তিনিও এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com