শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

আবীর চ্যাটার্জি করোনায় আক্রান্ত

সত্যনারায়ন শিকদার, পশ্চিমবঙ্গ
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ১৪০৩ বার পঠিত

সত্যনারায়ন শিকদার, পশ্চিমবঙ্গ : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি। ২০ ডিসেম্বর আবীর চ্যাটার্জি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবীর লিখেছেন, ‘আবারো প্রমাণ হলো জীবনে কিছুই নিশ্চিত নয়। প্রোডাকসন টিমের কঠোর সতর্ক ব্যবস্থার মধ্যেই সবাই কাজ করছিলাম। কিন্তু আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবর হলো, আমি ভালো আছি। শুধুমাত্র কোনো গন্ধ পাচ্ছি না।’

তিনি লিখেছেন, ‘তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমি নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছি। শিগগিরই পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হবে। তারা নিরাপদ থাকবেন এটিই আমার একমাত্র চাওয়া।’

তিনি আরো লিখেছেন, ‘আমার আশাপাশে যারা এসেছেন, সবার প্রতি অনুরোধ আপনারা করোনা পরীক্ষা করান। শুধু নিরাপদ থাকার জন্য এটি করুন।’

এর আগে সারেগামাপা ২০২০ এর বিচারকদের একজন শান্তনু মৈত্র করোনা আক্রান্ত হন। তিনি এখন সুস্থ আছেন বলে কিছুদিন আগে এক ভিডিও বার্তায় জানান। এছাড়া শিগগরিই তিনি শোতে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com