বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

ফেনীতে র‌্যাব-৭ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ফেনী জেলার সদর থানা এলাকায় কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান ও ফলের আড়তে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৭ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফেনী সদর থানার বড়বাজারসহ বিভিন্ন কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান ও ফলের আড়তে এ যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সহযোগিতা করে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কতিপয় অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে হঠাৎ তদারকি শুরু করা হলে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com