বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান জাপানে ভারী তুষারঝড়ে ৩০ জনের মৃত্যু নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ রাজশাহীর সীমান্তবর্তী পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল দুইটি পিস্তল জব্দ পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে চারঘাটে বিএসটিআই অভিযান, ২ মণ ভেজাল গুড় জব্দ ও জরিমানা বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৩৪৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : অভিনেতা আব্দুল কাদের আর নেই। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম  এ তথ‌্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে করোনা ইউনিট থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেওয়া হয়।ক্যানসারে আক্রান্ত আব্দুল কাদেরকে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এয়ারপোর্ট থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের। ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন এই অভিনেতা।মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ’ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com