সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

ঈদ-উল-ফিতরের তিন দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩০৪ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : ঈদ-উল-ফিতরের তিন দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে রোববার (১৬ মে)। ব্যাংক-বিমা ও পুঁজিবাজারেও লেনদেন চলছে।

৩০ রোজা পূর্ণ হওয়ায় এবার শুক্রবার ঈদ উদযাপিত হওয়ায় ঈদের ছুটি হয় তিন দিন। প্রতি বছর ২৯ রোজার দিনে ঈদের ছুটি থাকলেও এ বছর করোনা সংক্রমণের কারণে মানুষেকে কর্মস্থলে রাখতে সেই ছুটি দেওয়া হয়নি। আর গণপরিবহন বন্ধ থাকায় মানুষ ব্যক্তিগত যানবাহনে ফিরেছেন বাড়ি।

সচিবালয় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগেই শূন্যতা বিরাজ করছে। বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই অফিস করছেন না। মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট দু-একটি শাখা খোলা রয়েছে। দু-চারজন যারা অফিস করতে এসেছেন তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সহকর্মীদের সঙ্গে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে নেই কোলাকুলি, হাত মেলানো।

খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, সুনসান নীরবতা। কর্মকর্তা-কর্মচারীদের আনাগোনা নেই। কোনো কোনো মন্ত্রণালয়ের করিডোর অন্ধকারে ডুবে আছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে। বিধিনিষেধের মেয়াদ আরো এক দফা বাড়িয়ে আগামী ২৩ মে পর্যন্ত নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com