সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

কঠোর লকডাউনের ১০ম দিন চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলছে ২য় দফায় বিশেষ লকডাউন

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩১৫ বার পঠিত

বিডিঢাকা ডটকম : করোনা সংক্রমন বৃদ্ধি প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কঠোর লকডাউনের আজ ১০ম দিন এবং ২য় দফায় ৭দিন লকডাউন এর ৩য় দিন বৃহস্পতিবার। জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. মঞ্জুরুল হাফিজ ৩১ মে দুপুরে এক প্রেসব্রিফিং এ আরও ৭দিন, ৩১ মে দিবাগত রাত ১২টা থেকে ৭ জুন মধ্যরাত পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন। কয়েকদিনের লকডাউনে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলায় জেলায় সংক্রমনের হার নি¤œমুখী। জেলায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। মফস্বলে কঠোরভাবে লকডাউন কার্যকরে মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা ও সদস্যরা। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। লকডাউনে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও ট্রেনসহ যানবাহন বন্ধ রয়েছে। মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। আম বাজারকরণ ও রপ্তানী কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বৃহস্পতিবার সকালে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধিন রয়েছে ৯৬৫ জন। জেলায় এ পর্যন্ত মোট ২১৩১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে ৩৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩০টি, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮ জন। ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে মোট ৮৮জন। এর মধ্যে ১০জনকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২৯জন রোগী। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ঘোষিত জেলায় বিশেষ কঠোর লকডাউন গত সোমবার রাত (২৫ মে) ১২টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউন চলে ৩১ মে রাত ১২টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com