সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

করোনাভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি আকরাম খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬৩১ বার পঠিত

স্পোর্টস নিউজ :প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর শ্যামলিস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আকরাম খানের পারিবারিক সূত্র জানায়, তার অক্সিজেন লেভেল ঠিকআছে। তবে, কাশি বেড়ে যাওয়ার কারণে বিকেলে ৪টার পর হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, আকরাম ভাইয়ের ফুসফুসে স্ক্যান করে দেখা হয়েছে। রিপোর্টে আশঙ্কাজনক কিছু ধরা পড়েনি। তবে, যেহেতু কাশি বেড়ে গেছে, এ কারণে ডাক্তারের পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com