সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

রামগড়ে স্বামী-শাশুড়ির সহায়তায় এক গৃহবধূকে ধর্ষণ, ঘুরছে আসামি-গৃহবধূ ঘরছাড়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫৬৫ বার পঠিত
রামগড়ে স্বামী-শাশুড়ির সহায়তায় এক গৃহবধূকে ধর্ষণ, ঘুরছে আসামি-গৃহবধূ ঘরছাড়া
আসামি মোহাম্মদ মহিউদ্দীন

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা :খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্বামী এবং শাশুড়ির সহায়তায় দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। এরপর থেকে ভুক্তভোগী নারী প্রতিপক্ষের চাপে এলাকা ছেড়ে পালিয়েছেন। তবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আভিযুক্তরা।

ওই ধর্ষণ মামলার প্রধান আসামি উপজেলার ২নম্বর পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দীন। কিন্তু মামলা দায়ের করার ৪৬ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে মহিউদ্দীন মেম্বারসহ অন্য আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার নাকাপা এলাকার পারিবারিকভাবে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন মেম্বার জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে আসছে। বিভিন্ন সুযোগ সুবিধার লোভে স্বামী এবং শাশুড়ি মহিউদ্দীনকে ধর্ষণে সহায়তা করে আসছে। সুযোগ পেয়ে ভিকটিম পাশের এলাকায় তার নানা বাড়িতে এসে তার পিতাকে ঘটনা খুলে বললে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার বাদী বলেন, রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে তাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। গত ৯ মার্চ পুলিশ মামলা নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা অজয় চক্রবর্তী জানান, মহিউদ্দীন এলাকায় আসার কোনো খবর তার কাছে নেই। এলাকায় পুলিশের সোর্সদের নির্দেশ দিয়েছেন মহিউদ্দীনকে এলাকায় দেখলে জানাতে। তাছাড়া মহিউদ্দীন এবং অন্য আসামিদের ধরতে কয়েক দফা অভিযান চালিয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com