রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের দূর্গাপুরে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১২৫৫ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় ডলার নামে স্থানীয় এক বাসীন্দার বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী দুজন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১০ নং ওয়ার্ডের নয়ানশুকার মোছা. রফিনা বেগম ও মৃত আজিজুর রহমানের ছেলে মো. আলম (৪০) এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বালুগ্রামের মোছা. পিয়ারা বেগম ও মৃত তোফাজ্জল হকের ছেলে মিনহাজুল ইসলাম (২৯)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আলম ও মিনহাজকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন আসামী দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি অটোরিকশা ও মাদকবিক্রির ১৬ হাজার ৫০০ টাকাও জব্দ করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com