বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের কলেজমুখী করার উদ্যোগ নবাবগঞ্জ সরকারি কলেজের চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭০ বার পঠিত

 

ফয়সাল আজম অপু ঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা সেতুর সংযোগ সড়কে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট-২০-৬৮৫৫) বিপরীত দিক থেকে আসা দুই সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হলো চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও পৌর এলাকার আরামবাগ মহল্লার মোঃ সেলিমের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (১৯) ও পৌর এলাকার মিল্কি বিদিরপুর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে মোঃ মিনারুল ইসলাম (২০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারপূর্বক থানায় নিয়ে আসে। ট্রাকটির চালক পলাতক বলে জানা যায়। মহানন্দা সেতু এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ লাশ দুটি উদ্ধারপূর্বক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com