শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একজনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাবুল আলী (৩৬) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। সে গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক এলাকার আলী মোহাম্মদের ছেলে। সোমবার (১৯’ এপ্রিল) সকালে ভোলাহাট- কানসাট সড়কের ধুমবালু ব্রিজের পাশের ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একজন ইট-ভাটার শ্রমিক ছিলেন। ভোলাহাট থানার ওসি মাহবুব ইমরান সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুল প্রায় অনেক বছর থেকে অসুস্থ ছিলো। তার দুটো কিডনি অকেজো হয়ে পড়েছিলো। সে কাজ শেষ করে বাড়ি ফিরছিলো। সে সাইকেল চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। সেখানে তার মৃত্যু হয়। ওসি আরোও জানান, ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com