শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭টি মহিষ জব্দ করেছে বিজিবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর সীমান্ত এলাকায় ৭টি মহিষ জব্দ করেছে বিজিবি। মহিষগুলো ভারত থেকে চোরাইপথে আনা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। শুক্রবার ভোর সোয়া ৬টায় মহিষগুলো জব্দ করা হয়।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর সোয়া ৬টায় চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল শাহজানপুর ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩টিসহ মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com