মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১০৬২ বার পঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন মাঠে বঙ্গবন্ধু আদর্শ ক্লাব ও পাঠাগারের আয়োজনে, আহবায়ক কাওসার আলীর প্রচেষ্টায় ও সামিউল্লাহ সিফাতের সার্বিক তত্বাবধায়নে খেলাটি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টির ফাইনাল খেলার আহবায়ক কাওয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ আসরাফুল হক চুনু । খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান,আ.লীগ নেতা রজব আলী,জেলা মহিলা লীগের সদস্য শাহাজাদী বিশ্বাস,সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন টিইংকেল, মোস্তাফিজুর রহমান প্লাবন,টমাস খান প্রমূখ। রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি তেলিপাড়া নিউজ স্টার বনাম সোনামসজিদ যুব ক্রিকেট দল। যে দল জিতবে, চকচকে ট্রফিটা ওঠবে তাদেরই হাতে। শিরোপার এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ টস জিতে সোনা মসজিদ যুব ক্রিকেট দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। শাহিন আলীর ব্যক্তিগত ৩০ রানের উপর ভর করে সোনা মসজিদ ক্রিকেট দল নির্ধারিত ১৬ ওভারে ১১৫ রানের টার্গেট দেন ।সোনা মসজিদ যুব ক্রিকেট দলের ১১৫ রানের টার্গেটকে তাড়া করে ৭৮ রানে অলআউট হয় তেলিপাড়া ক্রিকেট দল। ৩৪ রানে ফাইনালে চ্যম্পিয়ন হন সোনামসজিদ যুব ক্রিকেট দল। খেলাটি পরিচালনা করেন, মামুনুর রশীদ রনী ও সেলিম রেজা। খেলা শেষে রানারআপ প্রাইজ মানি ৩ হাজার ও বিজয়ী দলকে ৫ হাজারসহ ট্রফি তুলে দেন আগত অতিথিবৃন্দ। উল্লেখ্য ফাইনাল খেলাটি বিগত ২০১৫ সালের সংগত কারনে বন্ধ হয়ে যায় এবং ২০২০ সালে মজিব বর্ষে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com