সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুহাটে পুত্রের হাতে পিতার মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১১ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায় পুত্রের হাতে পিতা খুনের লোমহর্ষক ঘটনা ঘটেছে। ঘটনাসুত্রে জানা যায়,

চাঁপাইনবাবগঞ্জে গরু বিক্রি করে পাওয়ার টিলার কিনে না দেওয়ায় পুত্র সুজন আলীর (২৪) হাতে পিতা তরিকুল ইসলাম (৬০) খুন হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।

৬ নং ওয়ার্ডের মহাল্লাদার আলিম মুন্সির ছেলে আহম্মদ আলী জানায়, পাওয়ার টিলার কিনে নেওয়ার জন্য বেশ কদিন ধরে বায়না ধরে বাবা তরিকুল ইসলামের কাছে ছেলো সুজন আলি। তার বাবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থাকায় পাওয়ার টিলার কিনে দিতে অস্বিকৃতি জানায়। ক্ষোভে ছেলে সুজন পিতাকে বেধড়ক মারতে থাকে। এক পর্যায়ে গলা চেপে ধরে। একপর্যায়ে ঘটনাস্থলেই পিতার মর্মান্তিক মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত তরিকুলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলে সুজন পলাতক আছে। সংবাদ লিখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি বলে জানায় ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com