সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে করোনা উপেক্ষা করে জমে উঠেছে ঈদ বাজার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আরো কয়েকদিন বাঁকী থাকলেও চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-নিরানন্দে জমে উঠেছে ঈদের বাজার। বিভিন্ন দোকানগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে করোনাকালীন সময়ে স্বল্পমূল্যে কেনাকাটা করতে সরকারী মার্কেট কাপড়ের শেডগুলোতে ব্যাপক ভীড় করছেন ক্রেতারা। এছাড়াও বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতাদের স্বতঃস্ফুর্ত কেনাকাটা লক্ষ্য করা গেছে। শনিবারে সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের মার্কেট, গুলোতে ঘুরে দেখা যায়, সব শ্রেনীর মানুষ নিজেকে সাজিয়ে ঈদ আনন্দ উদযাপন করার জন্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ কিনছেন নিজের জন্য আবার কেউবা আত্মীয় স্বজন বা প্রিয়জনের জন্য। এবারের ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে মেয়েদের উপস্থিতি বেশিরভাগ লক্ষ্য করা গেছে। চলতি ঈদ বাজারে দোকান গুলো সাজিয়েছে বাহারী কাপড়-চোপড় সহ চোখ ধাঁধানো সব আকর্ষনীয় সংগ্রহে। যাতে করে ক্রেতাদের চোখে পড়ে এসব বাহারী সংগ্রহ। এসব সংগ্রহের মধ্যে রয়েছে মেয়ে ও ছেলেদের আধুনিক সজ্জার দেশী বিদেশী সব সমাহার। বিশেষ করে তরুণ-তরুণী ও বাচ্চাদের নানাবিধ সব সংগ্রহ শোভা পাচ্ছে দোকানগুলোতে। একাধিক দোকানদারের সাথে কথা হলে তারা জানান, গত বছরে ঈদে করোনা ও লকডাউনের জন্য দোকান পুরোপুরি বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এ বছরেও করোনার প্রভাব থাকার পরেও লকডাউন শিথিল থাকায় বেচা-কেনা মোটামোটি ভালো। আশানুরূপ ভাবেই বেঁচা-কেনা করতে পারছেন বলে জানান আরো অনেকে। নিউ মার্কেটে কেনা-কাটা করতে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানান, চলতি মৌসুমে যথাসয়ে ধান ওঠার ফলে এবং ভালো দাম পাওয়ায় ঈদের বাজার করতে অনেকটা স্বস্তি পাচ্ছেন তারা। সরকারী মার্কেটে শপিং করতে আসা ক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, লকডাউনে অনেকটাই কর্মহীন হয়ে পড়ায় অনেকটা অস্বচ্ছলতার সাথে সময় পার করতে হচ্ছে। কিন্তু ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে হবে। নাহল তারা মন খারাপ করবে।এজন্য বাড়ীর কিছু গৃহপালিত পশু বা গচ্ছিত টাকা পয়সা দিয়ে তাদের বাজার থেকে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে। শুধু কাপড়ের দোকানে নয় বরং কসমেটিক্স , জুতা ও মুদি দোকান গুলোতেও সেমাই-চিনি সহ ক্রেতারা ভীড় করছেন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কেনা কাটার জন্য। সব মিলিয়ে বৈশ্বিক মহামারী করোনাকালীন এ বছরের ঈদ আনন্দ নিরানন্দ মিশ্রিত কাটবে বলে জানান অনেকেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com