সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ জাহান আলি মিয়া ইন্তেকাল করেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩১০ বার পঠিত

 ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ জাহান আলি মিয়া ওরফে পচুঁ হাজি (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—ইলাহি রাজিউন)। সোমবার (৩’মে) সকাল সোয়া ৭টার দিকে জেলা শহরের বড় ইন্দারা মোড় এলাকার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। বিকেল সাড়ে ৫টায় শহরের ফকিড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক মেয়র আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মরহমের ছেলে আল্লারাখা মিয়া জানান, মরহুমের ইচ্ছানুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদ তোহাখানা সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (স.) এর মাজারের পাশে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com