মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আ.লীগের মনোনয়ন প্রত্যাশির উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৫৮৭ বার পঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দীন গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে নৌকার পক্ষে ভোট চেয়ে মোবারকপুর ইউনিয়নের কান্তিনগর, বটতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে বটতলায় উঠান বৈঠকের আয়োজন করা হয়। রইশুদ্দিনের সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দীন, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মহসীন আলী, মোসা. জৈগন বেগম এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসবাকুল ইসলামসহ অন্যরা। এ সময় কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে ইউনিয়ন থেকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন। এছাড়াও উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষেরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com