সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কাইজুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন স্বম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১০০০ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের বীরমুক্তিযোদ্ধা মোঃ কাইজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন। তিনি বৃহষ্পতিবার দিবাগত রাত ১২টার ৫০ মিনিটে নিজ বাসভবন কানসাট গোপলনগর (কাঠগড়) গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে
ভূগছিলেন। শুক্রবার বেলা ১১টায় মরহুম বীরমুক্তিযোদা কাউজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় কানসাট গোপালনগর মোড় কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বীর নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের এক চৌকস দল গার্ড অব অর্নারের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা মোঃ কাইজুল ইসলামকে রাষ্ট্রীয় সালাম জানান।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ইকবাল পাশা, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল
আমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান, সাংগঠনিক সম্পাদক তোরিকুল আলম, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমূখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা মোঃ কাইজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com