মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন স্বম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৭ বার পঠিত

ফয়সাল আজম অপু : শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৪র্থ ধাপে অনুষ্ঠিত শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ স্বম্পন্ন হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহন, চলে বিকাল ৪টা পর্যন্ত। এবার মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন নির্বাচনে অংশ নিয়েছে। শিবগঞ্জ পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৩২ হাজার ৯শ’ ৭৯ জন। এদিকে সকাল থেকে পৌরসভার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মর্দানা, পিঠালিতলা, দেবিনগর, জালমাছমারি, শিবগঞ্জ মডেল হাই স্কুল, সৃজনশীল কচিকাঁচা বিদ্যানিকেতন, দেবিনগর শহিজান কুরআন উম্মুল হাফিজিয়া মাদ্রাসা, শিবগঞ্জ বয়েজ কলেজ সহকয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, শুরুর দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলো ভোটারের উপস্থিতি ছিল উপচেপড়া ও লক্ষ্যনীয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলা কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী। সকাল সাড়ে ৯ টায় আওয়ামীলীগ প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করার পর সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করছি বর্তমান উন্নয়নমুখী সরকারের উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমাকে জনগণ বিজয়ী করবেন। অন্যদিকে ধানের শীষ প্রতীকের বিএনপির মেয়র প্রার্থী মো: ওজিউল ইসলাম (ওজিল মিয়া) সকাল পৌনে ১০ টায় শিবগঞ্জ গার্লস হাই স্কুলে নিজের ভোট প্রদান করেন। তিনি এসময় সাংবাদিকদের বলেন, ভোট শুরুর পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভোট গ্রহণ শেষ পর্যন্ত এমন পরিবেশ অব্যাহত থাকবে কিনা তা সংসয় প্রকাশ করেন। এছাড়াও মেয়র পদে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মো: আফজাল হোসেন সহ কাউন্সিলর প্রার্থীরা স্ব স্ব কেন্দ্রে তাদের নিজ নিজ ভোট প্রদান করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৫ জন প্রিজাইডিং অফিসার, ১৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২০৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিলো ১৩ টি কেন্দ্রে ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ, ৭ জন আনসার সদস্য। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে পুলিশের ১০ টি মোবাইল টিম, ২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৩টি মোবাইল টিম। জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল আরও জানান, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহন স্বম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com