মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

রাজশাহীতে লাশ বহনকারী দালাল ও চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৩৪ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে লাশ বহনকারী দালাল ও চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।জানা গেছে,গতকাল ২১ ফেব্রুয়ারি বিকেলে নগরীর পপুলার ডায়াগনষ্টিক সেন্টার সংলগ্ন সিডিএম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুরের জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মারা যান।এ সময় মৃত ব্যক্তির স্বজনরা লাশ নিয়ে নিজস্ব এ্যাম্বুলেন্সে উঠানোর সময় বাধা দেয় স্হানীয় দালাল ও চাঁদাবাজ চক্রের সদস্যরা।তারা জানায় এখন থেকে লাশ নিয়ে যেতে হলে রাজশাহীর এ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে।নতুবা তাদের সমিতিকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে।বিষয়টি লাশের স্বজনরা গোয়েন্দা পুলিশকে জানালে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর দিক নির্দেশনায় ডিবির সহকারী কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে লক্ষীপুর রোডের মৃত মোসলেম খানের ছেলে আব্দুল্লাহ(৩২) ও দাশপুকুর বৌ বাজার এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে রাজন(৩৫) কে আটক করে।পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রামেক হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হতে দালাল চক্রের সদস্য বাদশা(৪০),বিপ্লব (৫০),জাহিদ হাসান (২৬) ও আনারুল(২৮) কে আটক করে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com