সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে এমপি হারুন : আজ গণতান্ত্রিক সরকার থাকলে সিমান্তে হত্যা হতোনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ১৫০৪ বার পঠিত

 ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ বলেছেন সীমান্তে আজ হত্যার মিছিল শুরু হয়েছে। বাংলাদেশের নতজানু সরকার সীমান্ত হত্যার কোনো প্রতিকার করতে পারেনি। গত ১৭ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত সীমান্ত বৈঠকের সময় ও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। উক্ত বৈঠকের দিন বাংলাদেশের পাটগ্রাম সীমান্তে নিরীহ একজন বাংলাদেশী কে পাখির মতো গুলি করে মারা হয়েছে। দেশে আজ গণতান্ত্রিক সরকার থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না এভাবে সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ হারুন অর রশিদ। সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি সদর থানা, পৌর ও এর অঙ্গসংগঠন উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী সীমান্ত হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিএনপি সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম (তসি), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিএনপির সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, চাপইনবাবগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, সাবেক সদর পৌরসভার ছাত্রদলের সভাপতি ফজলে আজম মীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com