মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩০১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংগঠিত ও রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গৌরবের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। শহরের নিমতলা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহকারে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধ মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেহের আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, সদর উপজেলা জাসদের সভাপতি (ভারপ্রাপ্ত) শরিফ হেসেন, কর্ণেল তাহের সংসদের জেলা সভাপতি নিয়ামুল হক, জাতীয় শ্রমিক জোট জেলা কমিটির আহŸায়ক সাজেমান হক, জেলা নারী যুবজোটের আহŸায়ক তৌহিদা খাতুন কমলা, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এসময় জাসদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com