সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ কেজি হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১০০৯ বার পঠিত

চাঁপাই নবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাই নবাবগঞ্জে প্রায় ৩ কেজি হেরোইন সহ সায়েম আলী (২০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল শুক্রবার রাতে জেলার নামো চাকপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৯ বিজিবির সদস্যরা।এ সময় ২কেজি ৮৫২ গ্রাম হেরোইন সহ সায়েমকে আটক করে।আটক সায়েম শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা নতুন উনিশ বিঘা গ্রামের মালেক মেকারের ছেলে।এ সময় শাহরিয়ার কামাল ডালিম নামে অপর এক সহযোগী পালিয়ে যায়।পলাতক ডালিম শিবগঞ্জ উপজেলার আজমতপুর হাজারবিঘি গ্রামের মেসের আলীর ছেলে।ঘটনার সত্যতা স্বীকার করে ৫৯ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন,আটক হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা।এ ঘটনায় সায়েম ও পলাতক ডালিমের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com