সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বরসতী পূজা উদযাপিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৬১ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে জ্ঞানের দেবী স্বরসতী পুজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্বরসতী পুজা উদযাপন করা হয়। তিনটি পর্বের আয়োজনে প্রথম পর্বে মঙ্গলবার সকাল ১১টায় জ্ঞানের দেবী স্বরসতী পুজার সমীপে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। পুষ্পাঞ্জলী অর্পণ করেন, অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, সিনিয়র সহকারী জজ নিশীথ রঞ্জন বিশ্বাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনালী রানী উপাধ্যায়, অধ্যাপক (অবঃ) কনক রঞ্জন দাসসহ সনাতন ধর্মালম্বী শিক্ষক-ছাত্রসহ অনেকে। পরে একই মঞ্চে দুপুর ১২টায় ‘বাণী অর্চনা-১৪২৭’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন-বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, প্রফেসর ড. মোজহারুল ইসলাম তরু, অধ্যাপক (অবঃ) কনক রঞ্জন দাস, জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সোনালী ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখার ম্যানেজার নুর-ই-আজম মোঃ খালেদ ইমতিয়াজসহ অন্যরা। বিকেলে জ্ঞানের দেবী স্বরসতী পুজা উদযাপন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com