বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৭৭ লক্ষ টাকার মূল্যের মোবাইল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৬৭ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ লক্ষ ৭০ হাজার টাকার ৩৩৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। সোমবার এই অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন দুইটি টহল দল কিরণগঞ্জ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১৭৯ মেইন এর নিকট দুই দিক থেকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭৯ মেইন পিলারের গোড়ায় শূন্য লাইনে চোরাকারবারীদের ধাওয়া করলে চোরকারবারীরা ৬টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে মোট ৩৩৭টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন মালিক বিহীন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com