মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান জাপানে ভারী তুষারঝড়ে ৩০ জনের মৃত্যু নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ রাজশাহীর সীমান্তবর্তী পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল দুইটি পিস্তল জব্দ পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে চারঘাটে বিএসটিআই অভিযান, ২ মণ ভেজাল গুড় জব্দ ও জরিমানা বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে শিশু হত্যায় কিশোর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪৯৪ বার পঠিত

 ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে শিশু রোহানের লাশ উদ্ধারের ৫ ঘন্টার মধ্যে শিশু অপহরণ ও হত্যায় জড়িত ১ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে গোয়েন্দা শাখার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কিশোর নয়নকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মসজিদ সংলগ্ন এলাকার মৃত বাবুর ছেলে নয়ন (১২)। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, তার মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে সংসার চালায়। জিজ্ঞাসাবাদের জন্য কিশোর নয়নের মাকেও আটক করে ডিবি পুলিশ। রাত সাড়ে ১২ টার দিকে নয়নকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত হওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর তত্বাবধানে ডিবি পুলিশের একটি দল কিশোর আসামী নয়নকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করে। কেন ও কি কারণে শিশুটিকে অপহরণ এবং হত্যা করা হয়েছে তা পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সকাল থেকে শিশুটি মসজিদ পাড়া ভেলুর মোড় এলাকা থেকে নিখোঁজ হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com