বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান জাপানে ভারী তুষারঝড়ে ৩০ জনের মৃত্যু নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ রাজশাহীর সীমান্তবর্তী পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল দুইটি পিস্তল জব্দ পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে চারঘাটে বিএসটিআই অভিযান, ২ মণ ভেজাল গুড় জব্দ ও জরিমানা বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার আবেগঘন পরিবেশে বিদায় দিলেন পুলিশ পরিদর্শক রফিকুলকে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : পুলিশ একাডেমীর প্রশিক্ষক, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. রফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)। পুলিশ সুপার কার্যালয় থেকে বিদায় বেলায় সুসজ্জিত পুলিশের গাড়ীতে করে নিজ বাড়ী নাচোলের উদ্দেশ্যে বিদায় জানান এসপি আবদুর রকিব। দীর্ঘ ৩৯ বছর ২ মাস ১২ দিন সফলতার সাথে কর্মজীবন শেষে রোববার দুপুরে অবসর উত্তর ছুটিতে গেলেন এ অফিসার। তিনি দীর্ঘ ১৯ বছর পুলিশ একাডেমী, সারদায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের নিমিত্তে তিনি নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে গত ৯ মাস আগে যোগদান করেছিলেন। প্রশিক্ষকের বিদায়লগ্নে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার আবদুর রকিব তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। হাত নাড়িয়ে প্রিয় সহকর্মীদের ছেড়ে চলে গেলেন অবসরে মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমানসহ সহকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com