সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

তৃতীয় ধাপের নির্বাচন : ৮৮ ইউনিয়নে নৌকার প্রতীক থাকছে না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে শরীয়তপুর ও মাদারীপুরের ৮৮ ইউনিয়নে থাকছে না আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। ফলে ইউনিয়নগুলোতে উন্মুক্ত থাকছে আওয়ামী লীগের প্রার্থিতা।

সোমবার (২৫ অক্টোবর) গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য জানান, ওই দুই জেলার ছয়জন সংসদ সদস্যের অনুরোধে ওইসব ইউনিয়নে উন্মুক্ত রাখা হয়েছে দলের প্রার্থিতা।

দলীয় প্রার্থিতা উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়ে শরীয়তপুর ও মাদারীপুরের ছয় এমপি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন। কেননা, ওই দুই জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক।

এ বিষয়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবিদুর রহমান খোকা শিকদার গণমাধ্যমকে জানান, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার জেলায় দলীয় প্রার্থিতা উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়ে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। শরীয়তপুর জেলার তিন এমপিসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ওই চিঠি পাঠান।

যার প্রেক্ষিতে আসন্ন ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে তার জেলার ৫৫ ইউনিয়নে হচ্ছে নৌকা প্রতীকে নির্বাচন। উন্মুক্ত থাকছে দলীয় প্রার্থিতা।

এ প্রসঙ্গে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা জানান, তারা দলীয়ভাবে তৃণমূল পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠান, যাতে সেখান থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৬ জন দলীয় মনোনয়ন পান প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে। তবে তৃতীয় ধাপ থেকে দলীয় প্রার্থিতা উন্মুক্ত থাকায় নৌকা প্রতীক থাকছে না ২৬টি ইউনিয়নে।

তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নবেম্বর ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com