রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

জামালপুরে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু , আটক ধর্ষককে গণধোলাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৬৯২ বার পঠিত

জামালপুরে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু , আটক ধর্ষককে গণধোলাই জামালপুর সদর উপজেলায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্দচিথলিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ শিশুটিকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ফরহাদ স্থানীয় আব্দুল হামিদের ছেলে। পুলিশ ও গ্রামবাসীর থেকে জানা যায়, সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্দচিথলিয়া গ্রামের বখাটে যুবক ফরহাদ ১৩ জানুয়ারি বেলা আড়াইটার দিকে প্রতিবেশী এক দরিদ্র পরিবারের সাত বছরের কন্যাশিশুকে ফুসলিয়ে রাস্তার পাশের বাগানের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে গেলে ফরহাদ পালিয়ে যান। ঘটনা জানাজানি হলে তাকে ধরার জন্য ঢাকা-জামালপুর সড়কের ঘোড়াধাপ বাজারসহ বিভিন্ন স্থানে ফোন করে পাহারা বসায় গ্রামবাসী। এর ঘন্টাখানেক পর বেলা সাড়ে ৩টার দিকে ধর্ষক ফরহাদ স্থানীয় ঘোড়াধাপ বাজারে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর সময় সেখানে টহলরত দু’জন পুলিশ ও স্থানীয়রা তাকে চিনে ফেললে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন ফরহাদ। পরে পুলিশ ও স্থানীয় গ্রামবাসী তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাইও দেয়। স্থানীয় নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ফরহাদকে আটক করে জামালপুর সদর থানায় সোপর্দ করেছে। অপরদিকে বন্দচিথলিয়ায় ধর্ষণের শিকার হয়ে গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক টিপু সুলতান বলেন, সাত বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ফরহাদকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। শিশুটির মাকে সাথে দিয়ে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, ঘোড়াধাপে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ফরহাদকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হতে পারে বলে জানান তিনি। মেরাজুল ইসলাম রবিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com