মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের মদদদাতা এমপি-মন্ত্রী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৪৭ বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা এমপি-মন্ত্রী যেই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। শুক্রবার (১৯ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে। নির্বাচনে যারা বিদ্রোহী ছিল এবং বিদ্রোহীদের যারা মদদদাতা, তাদের সম্পর্কেও রিপোর্ট দিয়েছে। লিখিত রিপোর্ট এসেছে। এছাড়া মৌখিকভাবেও নাম এসেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদ্রোহীদের যেসব নেতা মদদ দিয়েছে তাদেরকে শাস্তি পেতে হবে। মদদদাতা জনপ্রতিনিধি হলে, এমপি-মন্ত্রী যা-ই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশেষ এলাকায় বিশেষ কারণে (দলীয় প্রতীক ছাড়াই) নির্বাচন হতে পারে। তবে সামগ্রিকভাবে (দলীয় প্রতীক ছাড়া নির্বাচন) করার কোনো সিদ্ধান্ত হয়নি।
ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে ৭০ থেকে ৭৩ শতাংশ ভোটার উপস্থিত হয়েছেন উল্লেখ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভোটারদের উপস্থিতি ভোটের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে। বিশৃঙ্খলা ও সহিংসতার ব্যাপারে কঠোর হতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, বিশেষ করে মন্ত্রীকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com