রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

ডিএনসিসি এলাকায় মোবাইল কোর্টের অভিযান ২৩ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ২ হোটেল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৬১৪ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ২৩টি মামলায় সর্বমোট ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২টি হোটেল বন্ধ করে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ২০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ গুলশান-১ এর ফারজি ক্যাফে নামক হোটেলটি বন্ধ করে দেয়া হয়, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৭০০ টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ কাওরান বাজারের হাজীর বিরিয়ানি নামক হোটেলটি বন্ধ করে দেয়া হয় এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৪ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২৩টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৫৯ হাজার ৯৫০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com