শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

অলিম্পিয়াডে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষর্থী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৯৭ জন রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর মধ্যে ২ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবে। অভিভাবকরা জানান, অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতসহ অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহী করবে বিশেষ করে তাদের গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব হবে।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী বলেন, বাংলা, ইংরজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করতে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগির ফলাফল প্রস্তুত করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকল ও স্কুল ব্যাগ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com