মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৮৯৪ বার পঠিত
দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ
ফাইল ফটো

নিউজ ডেস্ক : দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, আমাদের সামাজিক পরিস্থিতি খুব খারাপ। যেকোনো বয়সের নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এটা ভাবিয়ে তোলার মতো, দুশ্চিন্তার মতো।

আজ মঙ্গলবার বাইশ বছর আগে নেত্রকোনোর মদন উপজেলায় পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের মামলায় একজন আসামির যাবজ্জীবন সাজা বাতিল করে মৃত্যুদণ্ড দিতে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানিকালে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার হওয়াটাই মূখ্য বিষয়। অপরাধ সংঘটিত হলে তার বিচার হবে না-এমন পরিস্থিতির যেন সৃষ্টি না হয়। বিচারহীনতা যাতে না থাকে। যেকোনো অপরাধের বিচার হতেই হবে। সেজন্য যেকোনো অপরাধের বিচার হওয়াকেই বড় করে দেখা হয়।

আদালত এক রায়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আসামি হুমায়ুন কবিরের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। আদালত বলেন, তাকে গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে এই সাজা কার্যকর হবে। হাইকোর্ট ওই আসামিকে বয়স বিবেচনায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

শুনানিকালে আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিতে আবেদন জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে। এর চেয়ে জঘন্য অপরাধ হতে পারে না। এসময় প্রধান বিচারপতি বলেন, আমাদের সামাজিক পরিস্থিতি খুব খারাপ। যেকোনো বয়সের নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এটা ভাবিয়ে তোলার মতো।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, সমাজে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। সাজা হ্রাস করার বিষয়টি নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসেছে। এ সময় আদালত বলেন, এই আসামি দোষী। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। শুধু সাজা আরোপ নিয়ে প্রশ্ন রয়েছে। বয়স কম হলে এবং আগে কোনো অপরাধের রেকর্ড না থাকলে সে ক্ষেত্রে সাজা কমানোর বিষয়ে আপিল বিভাগের বেশ কিছু রায় রয়েছে।

জানা যায়, নেত্রকোনার মদন উপজেলায় ১৯৯৯ সালের ৫ জুলাই পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় হুমায়ুন কবির নামের ২৪/২৫ বছরের এক যুবককে আসামি করে মামলা হয়। এ মামলায় নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি এক রায়ে পলাতক আসামি হুমায়ুন কবিরকে মৃত্যুদণ্ড দেন। এই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এই ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি রায় দেন। রায়ে আসামির বয়স বিবেচনায় সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে ২০০৬ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com