মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ১৭০৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়।শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন: পথনাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে।ওই বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগজনিত জটিলতায় ভুগছিলেন।মান্নান হীরা পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে ‘ক্ষুদিরামের দেশে’, ‘জননী বীরাঙ্গনা’, ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’,‘সাদা-কালো’।২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com