বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

পত্নীতলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে ৬ যুবক আটক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯২ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ পত্নীতলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে ৬ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ক্যাম্পের একটি অভিযানিক দল। শনিবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প-৫ এর একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে র‌্যাব ক্যাম্প-৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপরেশন দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার মাহমুদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে ৬ যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার আজমতপুর গ্রামের শ্রী সত্য চন্দ্র মোহন্তর ছেলে শ্রী মহন কুমার মোহন্ত (২০), সাদেকুল ইসলাম বাচ্চুর ছেলে তুহিন সরদার (২৭), ইছাপুর গ্রামের শরীফ উদ্দিন সরদারের ছেলে আমিনুর ইসলাম (৩৩), আফজাল মন্ডলের ছেলে ফারুক হোসেন (২৮), লুৎতফর রহমানের ছেলে মেহেদী হাসান রাজু (২৮), সম্ভুপুর গ্রামের কিশোরী উরাও এর ছেলে মন্টু রাম (২৬)।

এসময় ৬টি মনিটর, ৬টি সিপিইউ, ৪টি কি-বোর্ড, ৪টি মাউস, ৯টি হার্ড ডিস্ক ও ১৮টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়। পরে তদের বিরুদ্ধে পত্নীতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com