সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

পাঁচবিবিতে কাজের কথা বলে বাগানে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫৫১ বার পঠিত

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে কাজ দেওয়ার কথা বলে ডেকে বাগানে নিয়ে নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগ ছাইদুল রহমান (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার খাসবাট্টা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাইদুল রহমান উপজেলার খাসবাট্টার মৃত আ. মালেকের ছেলে।

জানা যায়, ধর্ষণের শিকার হোটেল শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। দীর্ঘদিন যাবৎ মহিলাটি জয়পুরহাটের বিশ্বাসপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন ও হোটেলে শ্রমিকের কাজ করতেন। হোটেলে কাজের সুবাদে ছাইদুলের সঙ্গে মেয়েটির পরিচয় হয়।

লকডাউনের জন্য হোটেল বন্ধ হওয়ায় ওই তরুণী পরিবার নিয়ে বিপাকে পড়েন। এমন অসহায়ত্বের সুযোগে তাকে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে রাতে উপজেলার পাটাবুকা এলাকায় একটি বাগানে ধর্ষণ করে ছাইদুল। পরদিন বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, ছাইদুল রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com