সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

পানির সংকট নিরসনে শিবগঞ্জ পৌরসভা মেয়র মনিরুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৪২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চৈত্র মাসের শুরুতেই দেখা দিয়েছে পানির তীব্র সংকট। প্রায় কয়েক সপ্তাহ থেকে এ সংকটের শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। খাবার পানি ও ব্যবহারের পানির জন্য তাদের ছুটতে হচ্ছে উৎপাদক নলকূপ স্থাপন করা উচ্চবিত্ত প্রতিবেশীদের বাড়িতে। এ ব্যাপারে শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম পানি সংকটের কারণে পৌরবাসীর কাছে দু:খ প্রকাশ করে বলেন, গরমের শুরুতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। সাবমার্সিবল পাম্প স্থাপনের কারণে এ সংকট আরও প্রকট হয়েছে। তবে পানি সরবরাহ প্রকল্পটি আরও আগে বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় পৌরবাসীকে আরও একটু ধৈর্য ধরতে হবে। প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রোজার মাসটিকে কেন্দ্র করে ও শিবগঞ্জ পৌর জনসাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে পানির সংকট নিরসনে বিকল্প পদ্ধতির উদ্যোগ নেন শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম। শনিবার পৌরসভার দুটি ট্রাকে করে প্রায় ছয় হাজার লিটারের বেশি সুপেয় পানির ব্যবস্থা করে পৌরসভার বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম। এই বিষয়ে তিনি বলেন, ট্রাকে স্থাপিত ট্যাংকের পানি ফুরিয়ে গেলে আবারও ট্যাংক পূরণ করে নিয়ে গিয়ে পৌর এলাকাগুলোতে সাপ্লাই দেওয়া হবে এবং প্রক্রিয়াটি পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com