মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

কলকাতায় আবার ওমিক্রন রোগী শনাক্ত, এবার আক্রান্ত ডাক্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯২ বার পঠিত
কলকাতায় আবার ওমিক্রন রোগী শনাক্ত, এবার আক্রান্ত ডাক্তার
ফাইল ফটো

অনলাইন নিউজ : শুক্রবারই ডাবলিন ফেরত এক যুবকের শরীরে ধরা পড়েছিল ওমিক্রন। এবার আক্রান্ত কলকাতা মেডিকেলের এক জুনিয়র ডাক্তার। যদিও সাম্প্রতিক সময়ে তার বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তাহলে তিনি কীভাবে সংক্রমিত হলেন, স্থানীয় স্তরেও সংক্রমণ শুরু হয়ে গেল কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংক্রমণের উপসর্গ ছিলই। নমুনার জিনোম সিকুয়েন্স করে ওমিক্রনের হদিশ মিলেছে। চিকিৎসককে কোভিড ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আর কতজনের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতায় এখনও অবধি ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। ব্রিটেন ও নাইজেরিয়া ফেরত কলকাতার দুই বাসিন্দার শরীরে ওমিক্রন ধরা পড়েছিল আগেই। শুক্রবার ডাবলিন ফেরত ২৭ বছরের এক যুবকের নমুনা পরীক্ষায় ওমিক্রন ধরা পড়ে। ডাবলিন থেকে বিমানে ওঠার আগে কোভিড টেস্ট করিয়েছিলেন ওই যুবক। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ডাবলিন থেকে ম্যানচেস্টার, আবুধাবি ও দিল্লী হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। জানা গেছে, জ্বর, সর্দি-কাশির মতো হাল্কা উপসর্গ তাঁর ছিলই। কলকাতায় ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন। করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এরপর জিনোম সিকুয়েন্স করিয়ে ওমিক্রন ভ্যারিয়ান্টের হদিশ মেলে।

স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, ওমিক্রন ভ্যারিয়ান্ট শরীরে ঢুকেছে কিনা তা জানা যাবে একমাত্র জিনোম সিকুয়েন্স করলে। তাই রাজ্যে নতুন যারা আসছেন বা আগে ভ্রমণের রেকর্ড আছে তাদের আরটি-পিসিআর টেস্ট করিয়ে নমুনার জিনোম সিকুয়েন্স করা জরুরি। কিন্তু বিদেশ ভ্রমণ না করেও ওমিক্রনের সংক্রমণ ছড়ানোয় চিন্তার পারদ চড়েছে।

বড়দিন, নববর্ষ পালনে ব্যস্ত শহরবাসী। উৎসবমুখর কলকাতায় নিয়ন্ত্রণের বাঁধ ভাঙবে কিনা সে নিয়েও উদ্বেগে প্রশাসন। ইতিমধ্যেই কড়া কোভিড বিধি জারি করার পরামর্শ দিয়েছে নবান্ন। আশঙ্কা করা হচ্ছে আগামী ২৫-৩০ দিনের মধ্যে ওমিক্রনের নতুন ঢেউ আসতে পারে, তাই এখন থেকেই বিধিনিষেধের রাশ শক্ত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com