মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

ফেসবুকে নতুন যে সব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৩১ বার পঠিত

নিউজ ডেস্ক : নতুন একটি সুবিধার কথা ঘোষণা দিয়েছে ফেসবুক। সোমবার (১৯ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্ট ও নোটস স্থানান্তর করতে পারবেন গুগল ডকুমেন্টস, ব্লগার ও ওয়ার্ডপ্রেস ডটকমের মতো বিভিন্ন সেবায়।

পোস্ট এবং নোটস স্থানান্তর করতে হলে ব্যবহারকারীকে তাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে যেতে হবে। এরপর ইয়োর ফেসবুক ইনফরমেশনে ক্লিক করতে হবে। সেখানে ‘ট্রান্সফার ইয়োর ইনফরমেশন’ পাওয়া যাবে। পাসওয়ার্ড দিয়ে ‘চিজ ডেসটিনেশন’ নির্বাচন করে যে প্ল্যাটফর্ম তথ্য স্থানান্তরের জন্য ব্যবহারকারী ঠিক করে দেবে, সেখানে গিয়ে ‘কনফার্ম ট্রান্সফার’ সিলেক্ট করলেই ফেসবুকের তথ্য স্থানান্তর হয়ে যাবে।

অবশ্য এরইমধ্যে গুগল ফটোজ, ড্রপবক্স, ব্ল্যাকবেজের মতো সেবাতে ছবি স্থানান্তর করার সুবিধা দেয় ফেসবুক। শুধু তাই নয়, ব্যবহারকারী ফেসবুকে থাকা তার সব তথ্যের কপিও ডাউনলোড করে নিতে পারেন।

বিখ্যাত প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেট জানায়, নতুন এ পদক্ষেপের ফলে ফেসবুকের একচ্ছত্র আধিপত্য বিষয়ে যে উদ্বেগ তা কিছুটা কমবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com