মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নতুন দুই সিনেমায় চিত্রনায়িকা অরিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১১৩৯ বার পঠিত

বিনোদন নিউজ : লাক্স তারকা নিশাত জেরিন। মিডিয়ায় তার পরিচিতি অরিন নামে। অরিন এখন দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কলকাতাতেও কাজ করছেন। এরআগে লাক্স সুপার স্টার হিসেবে অরিন শুরুতে প্রয়াত রাজ্জাক এর টেলিফিল্মে সম্রাটের নায়িকা চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি সিনেমার নায়িকা হিসেবে নাম লেখান কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’ পরবর্তীতে তিনি অভিনয় করেন বিধ্বস্ত, আমার সিদ্ধান্ত, সংসার ছবিতে সবশেষ অরিন শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিতে অভিনয় করছেন।যা-দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
তরুণ প্রজন্মের অন্যতম এই চিত্রনায়িকা এরই মধ্যে নতুন দু’টি চলচ্চিত্র চুক্তিবদ্ধ হয়েছে।একটি সিনেমার নাম ‘পোড়া অন্তর’। কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। অন্যটির নাম এখানে চুড়ান্ত হয়নি।এটি প্রযোজনা করছে এসএইচকে গ্লোবাল নামের নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
অরিন বলেন, এরই মধ্যে ‘পোড়া অন্তর’ সিনেমার শুটিং শুরু হয়েছে।আর নাম চুড়ান্ত না হওয়ার সিনেমাটির শুটিং শুরু হবে ডিসেম্বর শেষের দিকে।দুটি সিনেমারই গল্প খুব সুন্দর। আশা করছি সব মিলিয়ে দুটি সিনেমাই খুব ভালো হবে।তিনি আরও বলেন,ক্যারিয়ারে অনেক গল্পে কাজ করেছি। সব সময় চেয়েছি ব্যতিক্রম গল্পে কাজ করতে। সে রকম ভিন্ন ধারার একটি গল্প হচ্ছে পোড়া অন্তর। বর্তমানে দর্শক গল্প নির্ভর সিনেমা চায়। তাদের চাহিদা বিবেচনা করেই সিনেমায় কাজ করার চেষ্টা করছি।
এদিকে অরিন বর্তমানে বড়পর্দায় পাশাপাশি নিয়মিত ছোটপর্দায়ও অভিনয় করছেন।তার অভিনয় বেশ কয়েকটি একক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে বর্তমানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com