সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

বইমেলায় তিন স্তরের নিরাপত্তা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৯৫০ বার পঠিত

নিউজ ডেস্ক : মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার (১৬ মার্চ) বইমেলার সার্বিক নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

কৃষ্ণপদ রায় বলেন, বইমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দারাও থাকবে। সিসি ক্যামেরা ও মনিটরিং ওয়াচ টাওয়ার দিয়ে নিরাপত্তা ব‌্যবস্থা মনিটরিং করা হবে।

বইমেলার শুরুর আগ থেকে মেলা চলাকালীন এবং মেলা পরবর্তী সময়ে এই নিরাপত্তা ব‌্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, মেলায় নারী ও পুরুষের প্রবেশের জন্য পৃথক গেট থাকবে। সবাইকে মাস্ক পরে মেলায় আসতে হবে।

ধর্মীয় অনুভূতি আঘাত করে এমন বই বিক্রি করা যাবে না: ধর্মীয় অনুভূতি আঘাত করে এমন কোনো বই মেলায় বিক্রি যাবে না জানিয়ে তিনি বলেন, এটা একটি সার্বজনীন মেলা। এখানে সবাই এসে তার পছন্দের বইটি কিনবেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com