সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

বাগেরহাটে শাশুড়ির পরকিয়া ফাস করায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৪৫৪ বার পঠিত
বাগেরহাটে শাশুড়ির পরকিয়া ফাস করায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের ঘটনায় মামলা
ফটো সংগৃহীত

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালে শাশুড়ির পরকিয়া ফাস করায় অন্ত:সত্ত্বা গৃহবধুকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নির্যাতিতা গৃহবধু সাদিয়া আক্তার মান্নি বাদী হয়ে স্বামী শেখ আশিকুর রহমান সোহানসহ ৬ জনকে আসামী করে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে রামপাল থানায় এই মামলা দায়ের করেন। মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সাদিয়া আক্তার মিন্নি মামলায় উল্লেখ করেন, চলতি বছরের ৬ জানুয়ারী বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সাথে তার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর মান্নি জানতে পারে তার শাশুড়ি পরকিয়ায় আসক্ত।

এঘটনাটি স্বামীকে জানালে শুরু নানা অত্যাচার নির্যাতন। এক পর্যায় মান্নি আট মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়লে তার উপর বেড়ে যায় নির্যাতন। এঘটনায় মান্নির পরিবার বাগেরহাট লিগ্যাল এইডে বিচার চেয়ে আবেদন করে।

সেখানে তার স্বামী আশিকুর রহমান সোহান স্ত্রীকে মেনে নিবে না বলে চলে যায়। পরের দিন ৯ ডিসেম্বর সন্ধায় মান্নির বাড়িতে আসে আশিকুর রহমান সোহানসহ আরও কয়েকজন।

এসময় মান্নির মা অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন। এরইমধ্যে ঘরের বারান্দায় বসে অন্ত:সত্ত্বা মান্নিকে মেরে ও মাথায় কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এরপর মান্নিরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, রামপালে স্বামীর নির্যাতনের শিকার সাদিয়া আক্তার মান্নি বাদি হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com