সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

বিমানবন্দরে ৮ মাসের শিশুকে ফেলে পালালেন মা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

নিউজ ডেস্ক : শাহজালাল বিমানবন্দরে ৮ মাসের মেয়ে শিশুকে ফেলে পালিয়ে গেলেন মা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেছেন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে। বর্তমানে পুলিশ শিশুটির মায়ের খোঁজ করছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমন) টার্মিনালে সৌদি আরব থেকে এক নারী ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না বলে তিনি সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে রেখে লাগেজ নিয়ে তিনি পালিয়ে যান।’

একই ফ্লাইটে ওই নারীর সঙ্গে আসা আরেক নারী জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরেই এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com