মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

বুর্কিনা ফাসোর জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১২৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : বুর্কিনা ফাসোর জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে ও প্রধানমন্ত্রী ক্রিস্টোফ জোসেফ মেরি দাবিরিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ ও বুর্কিনা ফাসো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উপভোগ করছে।

তিনি তার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন যে, আগামী বছরগুলোতে বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ঘনিষ্ঠ সম্পর্ক আরও গতি অর্জন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান সদিচ্ছা ও সমঝোতার বন্ধন আগামী দিনে দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধির জন্য দুই সরকারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গভীরতা ও মাত্রায় আরও বৃদ্ধি পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘজীবন এবং সেদেশের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com