মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৪২ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবারও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন‌্য উপহার হিসেবে ফল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস‌্যদের হাতে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

প্রতিটি জাতীয় দিবস ও উৎসব, যেমন: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ এবং বাংলা নববর্ষের দিনে স্মরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা। প্রধানন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচির জন‌্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ‘এ অনুষ্ঠানগুলো আয়োজনের মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসী এ উদযাপনের সঙ্গে যুক্ত হতে পেরেছে। শুধু তা-ই নয়, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন করে পরিচিতি পেয়েছে।’

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের দারিদ্র্যমুক্ত উন্নত এবং আত্মমর্যাদাশীল সোনার বাংলা হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এ প্রত‌্যাশা ব‌্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com