মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ১৪৫৫ বার পঠিত

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বাচ্চু মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর নামে কোতোয়ালি থানায় ১৫টি মামলা রয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শম্ভুগঞ্জ বাজারের পাশে একটি জায়গায় বসে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে। ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে বাচ্চুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি ও চারটি গুলির খোসা উদ্ধার করেছেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা।

ওসি আশিকুর রহমান বলেন, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গোয়েন্দা শাখার কনস্টেবল সেলিম ও রাশেদ আহত হয়েছেন। তাঁরা ময়মনসিংহ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com