সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

যাত্রীকে মারধরের ঘটনায় বরখাস্ত হলেন রাজশাহী রেলওয়ে স্টেশনের টিসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

——————————নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্য মো. রুবেলকে (২৪) পিটানোর দায়ে বরখাস্ত হলেন টিকিট কালেক্টর (টিসি) মেহেদি হাসান রাসেল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে। ওই আদেশে সই করেন পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম এই তথ্য নিশ্চিত করে বলেন, স্টেশনের ভেতরে এক যাত্রীর সঙ্গে খারাপ আচরণের একটি ভিডিও ক্লিপ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাকে বরখাস্ত করা হয়। ইতিমধ্যে অভিযুক্ত মেহেদিকে এই আদেশ সম্পর্কে অবহিত করা হয়েছে।ভুক্তভোগী রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খেসবা গ্রামের মোঃ মন্টুর ছেলে। তিনি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে আনসার সদস্য হিসেবে কর্মরত। ঢাকা থেকে গত মঙ্গলবার (৪ জানুয়ারি) ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী আসেন রুবেল। ভুক্তভোগী রুবেল জানান, দুপুর সোয়া ১২টার দিকে তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান। স্টেশন থেকে বেরোনোর সময় নারী টিসি রেহেনাজ পারভিন তুতুল টিকিট দেখতে চান।কিন্তু দুই হাতে চারটি ব্যাগ থাকায় সমস্যা হচ্ছে জানিয়ে পরে দেখানে চান। তখন ওই নারী টিসি চলে যাবার পর আরেক টিসি মেহেদি হাসান রাসেল (মহিলা টিসির স্বামী ) এসে টিকেট দেখতে চান। এ সময় তিনি টিকেট দেখান। টিকেটে নামের বানানের ভুল ধরে রাসেল বাকবিতণ্ডা শুরু করেন। পরে তাকে ঘরে নিয়ে গিয়ে মারতে শুরু করেন টিসি। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে কটুক্তিও করেন। বুধবার আনসার সদস্য রুবেলকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে তা মুহূর্তে ভাইরাল হয়। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে একাধিকবার রুবেলকে মারপিট করতে দেখা গেছে।ভিডিওটি দেখে ঘটনা তদন্তে রেলওয়ের ডেপুটি সিসিএম গৌতম কুমার কুন্ডুকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে পশ্চিমাঞ্চল রেলওয়ে। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com