সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

রাজশাহীতে অস্ত্র ও মাদক সহ দুই ভাইকে আটক করেছে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

মো.হারুন অর রশিদঃ রাজশাহীতে অস্ত্র ও মাদক সহ দুই ভাইকে আটক করেছে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।জানা গেছে,রাজশাহী মহানগরকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করতে মহানগর পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাত ২.৩০ মিনিটে কাশিয়াডাঙ্গা জোনের সহকারী কমিশনার মীর মহসিন মাসুদ রানার নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার এসআই কিংকর লাল মন্ডল ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল।এ সময় তাদের কাছে গোপন সংবাদ আসে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য হড়গ্রাম পৃর্বপাড়া রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান করছে।উক্ত সংবাদের প্রেক্ষিতে সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী পিস্তল,১ টি একনলা পাইপগান,১৩৮ পিস ইয়াবা ও ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তিরা হলো নগরীর রাজপাড়া থানার অচিনতলা গ্রামের মৃত বাবুল হোসেনের দুই ছেলে মোঃ বাপ্পি হোসেন (২৪) ও কিশোর অপরাধী বাধন হোসেন (১৫)।আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com